
আন্তর্জাতিক ডেস্ক: বাগদাদে নাখিল নামের একটি শপিং মলের বাইরে দুটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২৮ জন। গতকাল শুক্রবার এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এক পুলিশ কর্মকর্তা বলেছেন, একটি বিস্ফোরণ ঘটে পার্কিংয়ে থাকা গাড়ি থেকে এবং অন্যটি আত্মঘাতী হামলাকারী নিজেই গাড়িটি চালাচ্ছিলেন।