News71.com
 International
 10 Sep 16, 12:05 PM
 439           
 0
 10 Sep 16, 12:05 PM

অবশেষে কি সমাধান হতে যাচ্ছে সিরিয়া সংকটের ? জেনেভায় আলোচনা শেষে একমত যুক্তরাষ্ট্র ও রাশিয়া...

অবশেষে কি সমাধান হতে যাচ্ছে সিরিয়া সংকটের ? জেনেভায় আলোচনা শেষে একমত যুক্তরাষ্ট্র ও রাশিয়া...

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সহিংসতা বন্ধ করতে একটি যৌথ পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। জেনেভায় আলোচনার পর দুই পক্ষই সম্মত হয়েছে যে, আগামী সোমবার সূর্যাস্তের মধ্যে সিরিয়ার লড়াই বন্ধের প্রক্রিয়া শুরু করা হবে। এরপর সিরিয়ার একটি রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

এবারের এই নতুন পরিকল্পনা অনুযায়ী বলা যাচ্ছে, সিরিয়ার বিরোধীদের নির্দিষ্ট কয়েকটি স্থানে সামরিক অভিযান বন্ধ করবে সিরিয়ার সরকার। এছাড়া কথিত ইসলামিক স্টেট এবং আল নুসরা যোদ্ধাদের দমন করতে একটি যৌথ কেন্দ্র প্রতিষ্ঠা করবে এই দুই দেশ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ ধারনা করছে, আর এই চুক্তির ফলে আলেপ্পোসহ অবরুদ্ধ এলাকাগুলোয় চলাচলের সুযোগ তৈরি হবে এবং সেসব এলাকায় মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হবে।

এতে করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন, আর এর আগে আর কোনো পরিকল্পনা এতটা ভালো হয়নি। এটি বাস্তবায়িত হলে সিরিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক পরিবর্তনে সব পক্ষের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। এটি বাস্তবায়ন করতে গেলে সিরিয়ার সরকার এবং বিরোধী, উভয়পক্ষকেই চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করতে হবে।আর বিরোধীরা এরিমধ্যে বলেছেন, তারা পরিকল্পনাটি মেনে চলবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলছেন, নতুন এই সমঝোতার কথা সিরিয়ার সরকারকে জানিয়েছে রাশিয়া। তারা আশ্বাস দিয়েছে, এটি বাস্তবায়নে তারা তৈরি। এখনো কিছুটা অবিশ্বাস রয়ে গেছে এবং কোনো কোনো পক্ষ হয়তো এই সমঝোতাকে ভালোভাবে নাও নিতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন