News71.com
 International
 10 Sep 16, 11:00 PM
 451           
 0
 10 Sep 16, 11:00 PM

নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২, ফের উত্তপ্ত কাশ্মীর

নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২, ফের উত্তপ্ত কাশ্মীর

 

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে ভারতের কাশ্মীরে। আজ শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হল দুই জন বিক্ষোভকারী। এছাড়া আহত হয়েছেন আরও ৪৫ জন। এনিয়ে গত ৮ জুলাইয়ের পর থেকে এখনও পর্যন্ত কাশ্মীরের সহিংসতায় মৃত্যুর সংখ্যা হয়েছে ৭৭ জনের।

মাঝে কয়েকদিন শান্ত থাকার পর আজ সকাল থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান ও অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। সোপিয়ানের টাক্রু গ্রামে নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছুঁড়লে পাল্টা তারাও টিয়ার স্মোক এবং পেলেট গান ব্যবহার করে। তখন হঠাৎ টিয়ার স্মোকের একটি সেল এসে লাগে শয়ার আহমেদ শেখ (২৬) নামে এক বিক্ষোভকারীর কপালে। তখন ওই ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গ্রামবাসীরা বলেছেন, কমপক্ষে ৩০ জন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর ছোঁড়া পেলেট গানে আহত হয়েছেন।

আবার অন্যদিকে, অনন্তনাগ জেলার বোতেঙ্গু গ্রামে ইয়াবর মুস্তাক (২৫) নামে এক যুবকের পেটে ও বুকে পেলেট বিদ্ধ হয়। পুলিশি নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর সময় বিক্ষোভকারীদের ওপর পেলেট গান ব্যবহার করা হয়। এতে করে গ্রামবাসী বলেছেন, বোতেঙ্গুতে পেলেট গানে ১০ জন আহত হয়েছেন।

এই রাজ্যটির মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি এদিন বলেছেন, শোপিয়ানে আরেক যুবকের নিহত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। নিজের বাসা ছেড়ে সকাল-সন্ধ্যা ২৪ ঘণ্টা ধরেই চিকিৎসকরা তাদের সেবা দিয়ে যাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন