
আন্তর্জাতিক ডেস্ক: ফের রাজধানী দিল্লিতে গণধর্ষণ। যত আন্দোলনই হোক, প্রতিবাদে মানুষ যতই মাঠে নামুন, চেহারা বদলাচ্ছে না দিল্লির। এর আগে ধর্ষণের জন্য শাস্তিও হয়েছে ধর্ষকদের। কিন্তু তাতেও কাজটা বন্ধ হচ্ছে কোথায়! উঠতে শুরু করেছে প্রশ্ন। এবার পার্কের মধ্যে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল।
অভিযোগ, আমন বিহারের ওই পার্কে দুই তরুণীকে ধর্ষণ করেছে পাঁচ যুবক। দুই তরুণীর মধ্যে একজন আবার নাবালিকা। তার বয়স সতের বছর। অন্যজন আঠারো বছরের। এ ঘটনায় চার সন্দেহভাজনকে আটক করেছে পুলিস।তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তও চলছে।