News71.com
 International
 16 Sep 16, 12:57 PM
 367           
 0
 16 Sep 16, 12:57 PM

নিজের অবস্থান থেকে সরে মার্কিন প্রেসিডন্ট প্রাথী ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বাস করেন, ওবামা যুক্তরাষ্ট্রেই জন্ম নিয়েছিলেন....

নিজের অবস্থান থেকে সরে মার্কিন প্রেসিডন্ট প্রাথী ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বাস করেন, ওবামা যুক্তরাষ্ট্রেই জন্ম নিয়েছিলেন....

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তার নির্বাচনি প্রচারণা শিবির বলেছেন, ট্রাম্প বিশ্বাস করেন, ওবামা যুক্তরাষ্ট্রেই জন্ম নিয়েছিলেন।

আর এর আগে গতকাল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ওবামার জন্মস্থান সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজী হননি। জন্মস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প ওই সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি সঠিক সময়ে এই প্রশ্নের উত্তর দেবো। আমি এখনই এর উত্তর দিতে চাচ্ছি না।’

এর সমালোচনায় ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, ‘এখনও তিনি হাওয়াই-এর কথা উল্লেখ করছেন না। এখনও তিনি যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করছেন না। আর এই লোক হতে চাইছেন আমাদের প্রেসিডেন্ট? তিনি কবে এই নোংরা গোয়ার্তুমি বাদ দেবেন?’

উল্লেখ্য, প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক ওবামা ইতোমধ্যে তার জন্ম নিবন্ধনের বিস্তারিত বিবরণ প্রকাশ করেছেন। এতে উল্লেখ করা হয়, ওবামা হাওয়াই দ্বীপে জন্মগ্রহণ করেন।

এসব বিতর্কের অবসানের জন্য ট্রাম্প শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প মনে করেন, প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রেই জন্মগ্রঘণ করেছেন। ট্রাম্পের জ্যেষ্ঠ নির্বাচনি উপদেষ্টা জ্যাসন মিলার বলেছেন, বিগত ‘২০১১ সালে ওবামার জন্ম নিবন্ধনের বিস্তারিত তথ্য পান ট্রাম্প। আর এরপর থেকে ট্রাম্প বিশ্বাস করেন, ওবামার জন্ম যুক্তরাষ্ট্রে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন