News71.com
 International
 17 Sep 16, 11:44 AM
 436           
 0
 17 Sep 16, 11:44 AM

সৌদিয়া এয়ারলাইন্সে চাকরি ।।

সৌদিয়া এয়ারলাইন্সে চাকরি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফিমেল ফ্লাইট অ্যাটেনডেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান সেবাদানকারী প্রতিষ্ঠান সৌদিয়া এয়ারলাইন্স। আগ্রহী প্রার্থীরা ৬ই অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতাঃ আবেদনকারীকে কমপক্ষে হাই স্কুল গ্রাজুয়েট বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অনভিজ্ঞ প্রার্থীদের বয়সসীমা ২২ থেকে ৩০ বছর। তবে ফ্লায়িং অ্যাটেনডেন্ট হিসেবে ৬ মাসের অভিজ্ঞতা থাকলে ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। প্রার্থীকে ইংরেজিতে দক্ষ হতে হবে। উচ্চতা ও ওজনের সামঞ্জস্য থাকতে হবে। আচরণ হতে হবে মার্জিত এবং সন্তোষজনক।

আবেদন ও বাছাই প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা সিভি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, পূণাঙ্গ ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, ইংরেজি ভাষায় দক্ষতার সনদ, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি ইমেইল করতে হবে [email protected] ঠিকানায়। ইমেইলের মাধ্যমে আবেদনের শেষ তারিখ ৬ই অক্টোবর ২০১৬। আবেদনকারীদের অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় বাছাই পরীক্ষা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন