News71.com
 International
 15 Oct 16, 12:21 PM
 337           
 0
 15 Oct 16, 12:21 PM

মার্কিন প্রেসিডন্ট পদপ্রাথী ট্রাম্পের বিরুদ্ধে আরও দুই নারীর অভিযোগ

মার্কিন প্রেসিডন্ট পদপ্রাথী ট্রাম্পের বিরুদ্ধে আরও দুই নারীর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য ও ধর্ষণের অভিযোগে মামলা নিয়ে বিপাকে থাকা মার্কিন প্রেসিডেন্ট পদপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির আরও অভিযোগ পাওয়া গেছে । এক বিতর্ক এড়াতে না এড়াতে নতুন আরও দুই নারী একই অভিযোগ করলেন। একজনের অভিযোগ, চাকরির ব্যাপারে কথা বলার জন্য একটি হোটেলে তাকে ডেকে নিয়ে  ট্রাম্প ওই ঘটনা ঘটিয়েছিলেন। আর তিনি তাতে বাধা দিলে স্বল্প বেতনের একটি চাকরির অফার দেন মার্কিন ধনকুবের ট্রাম্প।

অপর অভিযোগকারী, ক্রিস্টিন অ্যান্ডারসন। তিনি বলেছেন, নিউ ইয়র্কের একটি ক্লাবে ওয়েট্রেস হিসেবে কাজ করা কালীন ওই যৌন হয়বানির ঘটনা ঘটেছিল। সেটি গেল শতকের নব্বই দশকের ঘটনা। হঠাৎ একদিন আকস্মিকভাবে ওই ক্লাবে ট্রাম্প তাকে জড়িয়ে ধরে কাপড়ের ভেতর হাত ঢুকিয়ে দেন।

ক্রিস্টিন অ্যান্ডারসন বলেন, কোনো কথাবার্তা নেই এমন কী তার দিকে তাকাননি পর্যন্ত ট্রাম্প। আর ওই অবস্থাতেই ট্রাম্প অমনটি করেছিলেন। ভাবখানা এমন ছিল, তার সঙ্গে ওই ধরনের আচরণ করলে ট্রাম্পের কিছুই হবে না।

তবে বরাবরের মতোই এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এর আগেও যৌন হয়রানির অভিযোগ এনেছেন বেশ কয়েকজন নারী। এরআগে ১২ অক্টোবর নিউ ইয়র্ক টাইমস ট্রাম্পের বিরুদ্ধে জেসিকা লিডস (৭৪) ও র্যা চেল ক্রুকস (৩৪) নামের ওই দুই নারীর অভিযোগ প্রকাশ করে।

যদিও ট্রাম্প শিবির অবশ্য তাদের ওই অভিযোগকে গালগল্প বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। জেসিকা লিডসের অভিযোগ, তিন দশক আগে নিউ ইয়র্কগামী একটি উড়োজাহাজে পাশের সিটে থাকা ট্রাম্প যৌন উদ্দেশ্য নিয়ে তার শরীরে হাত দেন।

“অক্টোপাসের মত তার হাত যেন আমার শরীরের সবখানে বিচরণ করছিল। এটা ছিল মারাত্মক অপমান।”

সে সময় লিডসের বয়স ছিল ৩৮ বছর। ওই ঘটনার পর ফার্স্ট ক্লাস থেকে সরে গিয়ে তিনি ইকোনমি ক্লাসে বসেন বলে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়।

ট্রাম্প গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার জন্য প্রচার শুরুর আগ পর্যন্ত ওই ঘটনা নিজের মধ্যেই চেপে রেখেছিলেন ম্যানহাটানের বাসিন্দা লিডস। তিনি বলেন, “ট্রাম্প যা করেছে, তার তার চরিত্রেরই অংশ। যারা তাকে ভোট দেবেন, তারা এ বিষয়টিও ভেবে দেখবেন আশা করি।” গত ২০০৫ সালে ট্রাম্প টাওয়ারে রিসিপশনিস্টের কাজ করা র্যাতচেলের অভিযোগ, একদিন একটি লিফটের বাইরে তার ইচ্ছার বিরুদ্ধে ঠেঁটে চুমু দিয়ে বসেন নিউ ইয়র্কের ধনকুবের ট্রাম্প। “ওটা ছিল খুব অশালীন। সে আমাকে এতটাই দুর্বল ভেবেছিল যে, মনে করেছিল আমার সঙ্গে এসব করাই যায়।”

এর আগে মাইন্ডি ম্যাকগিলভারি নামে আরেক নারী পাম বিচ পোস্টকে বলেছিলেন, ২০০৩ সালে ফ্লোরিডার মার-এ-লোগো ক্লাবে ডোনাল্ড ট্রাম্প তার নিতম্ব স্পর্শ করেন। ওই অভিযোগও ‘প্রত্যাখ্যান’ করে ট্রাম্প শিবির বলেছে, এর কোনো সত্যতা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন