News71.com
 International
 20 Oct 16, 12:20 PM
 307           
 0
 20 Oct 16, 12:20 PM

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিপক্ষেই থাকছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ।।

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিপক্ষেই থাকছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক ওবামা সরকারের আইন প্রয়োগের ব্যর্থ চেষ্টার পর বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে মার্কিন নির্বাচনে। আর সে কারণেই এবারের নির্বাচনে হিলারির সঙ্গে শেষ বিতর্কে মুখোমুখি হলে এই বিষয়ে প্রথম প্রশ্ন করা হয় ।

এর উত্তরে ট্রাম্প বেশ স্পষ্টভাবেই তার অবস্থান জানান।ট্রাম্প এক পরিসংখ্যান তুলে ধরে বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ আইন করে আপনি কি করবেন। এই রাষ্ট্রে সবচাইতে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করা হয়েছে শিকাগোতে। অথচ সেখানেই অস্ত্র ব্যবহারে বছরে সবচাইতে বেশি হতাহতের ঘটনাটি ঘটে ।

আমি মনে করি অস্ত্র নিয়ন্ত্রণ আইন করে এ বিষয়ে কোন উপকার পাওয়া যাবে না। এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে হিলারি বলেন, আমাদের দেশে এই বন্দুক ব্যবহারের মাধ্যমে প্রতি বছর ৩৩ হাজার মানুষ মারা যাচ্ছে। আর সে কারণেই অস্ত্র নিয়ন্ত্রণ আইন হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। জানা গেছে, হিলারির দেয়া তথ্যটি মূলত ২০১৪ সালের একটি পরিসংখ্যান থেকে নেয়া। বর্তমান পরিস্থিতি আরো ভয়াবহ ।

আরো জানা গেছে, বন্দুক ব্যবহার করে নিহতের ঘটনাগুলোর শতকরা ৬৩ ভাগই আত্মহত্যার ঘটনা। উল্লেখ্য, লাগ ভেগাসের নেভাডা বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টায় (বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল ৭টায়) এই বিতর্ক শুরু হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন