News71.com
 International
 23 Oct 16, 11:17 AM
 298           
 0
 23 Oct 16, 11:17 AM

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরির বিরুদ্ধে মানহানি মামলায় চার্জ গঠন  ।।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরির বিরুদ্ধে মানহানি মামলায় চার্জ গঠন  ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এবার মানহানি মামলায় আদালতের মুখোমুখি হতে হবে৷ কেজরিওয়ালের বিরুদ্ধে গতকাল শনিবার দিল্লির পাতিয়ালা কোর্ট ফৌজদারি মানহানি মামলার চার্জ গঠন করে ৷

যদিও আদালত দিল্লির মুখ্যমন্ত্রীকে ছাড় দিয়ে জানিয়ে দেয়, স্বয়ং কেজরিওয়ালকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে না৷ তবে যদি আদালত মনে করে মামলার খাতিরে তাঁকে প্রয়োজন, সেক্ষেত্রে দিল্লির মুখ্যমন্ত্রীকে পাতিয়ালা কোর্টে পেশ হতে হবে ৷

এদিন, পাতিয়ালা কোর্টের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরবিন্দর সিং বিজেপির দিল্লি সাংসদ রমেশ বিধুরির করা মানহানি মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জ গঠন করেন৷ জানিয়ে দেন, ইন্ডিয়ান পেনাল কোড ৪৯৯ ও ৫০০ অন্তর্গত কেজরিওয়ালের বিরুদ্ধে ফৌজদারি মানহানির চার্জ গঠন করা হয়েছে ৷

যদিও শুনানি চলাকালীন, এদিন দিল্লির মুখ্যমন্ত্রী স্পষ্ট করে আদালতকে জানিয়েস দেন, রমেশ বিধুরিকে অপমান করা তাঁর লক্ষ্য ছিল না৷ এর আগে চলতি বছরের জুলাইয়ে এই মামলায় কেজরিওয়ালকে অভিযুক্ত হিসাবে আদালত তলব করে ৷

এবং ১০,০০০ টাকার বিনিময়ে কেজরিওয়ালের জামিনও মঞ্জুর করেছিল পাতিয়ালা কোর্ট৷ আম আদমি পার্টি ও বিজেপির তরজা কোনও নতুন নয়৷ দক্ষিণ দিল্লির সাংসদ বিধুরি আদালতের কাছে অভিযোগ জানিয়েছিলেন কেজরিওয়াল জনসমক্ষে ইচ্ছাকৃতভাবে তাঁকে অসম্মান করেছেন ৷

ঘটনার সূত্রপাত এক টেলিভিশন চ্যানেলের তর্ক-বিতর্কের অনুষ্ঠানে৷ যেখানে কেজরিওয়াল বলে বসেন, আদালতে বিধুরির বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে৷ কিন্তু দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ নিচ্ছে না৷ এর পরই বিধুরি আদালতের দ্বারস্থ হন৷ দাবি করেন, তাঁর বিরুদ্ধে কোনও মামলাই নেই৷ এবং এক্ষেত্রে কেজরিওয়াল টেলিভিশনের মতো এক মাধ্যমে এই অভিযোগ এনে তাঁকে অপমান করেছেন ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন