
নিউজ ডেস্কঃ বয়স চার দিনও হয়নি নবজাতকের, অথচ মাত্র ১০ হাজার রুপির জন্য ছেলেটিকে বিক্রি করে দিয়েছেন জন্মদাত্রী মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের হাওড়ার শ্যামপুরের ভগবতীপুরে। এই ঘটনায় মা ও এক দালালসহ চারজনকে আটক করেছে পুলিশ।
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানিয়েছে, মাত্র ৪ দিন আগে ভূমিষ্ঠ হয়েছে ফুটফুটে শিশুটি। অপরাধ তার অবৈধ সন্তান হয়ে জন্মানো। তাই জন্মদাত্রী মা-ই 'লজ্জা' ঢাকতে কোলের শিশুটিকে মাত্র ১০ হাজার রুপির বিনিময়ে এক দালালকে দিয়ে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই দালাল আবার ২৫ হাজার রুপিতে শিশুটিকে বিক্রি করে দেয় এক দম্পতিকে।