News71.com
 International
 24 Oct 16, 12:39 PM
 313           
 0
 24 Oct 16, 12:39 PM

সাবেক আমিরের মৃত্যুতে কাতারে তিনদিনের শোক ঘোষণা

সাবেক আমিরের মৃত্যুতে কাতারে তিনদিনের শোক ঘোষণা

নিউজ ডেস্ক: কাতারের সাবেক আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির দাদা শেখ খলিফা বিন হামাদ আল থানি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশটিতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

রোববার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ১৯৭২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত কাতারের আমির ছিলেন। কাতারের সাবেক আমির শেখ খলিফা বিন হামাদ আল থানির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন