
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া আজ বলেছে, তারা এখন আর সিরিয়ায় নতুন করে অস্ত্রবিরতির কথা ভাবছে না। মানবিক বিবেচনায় দেয়া তিনদিনের অস্ত্রবিরতি শনিবার শেষ হওয়ার পর মস্কো এমন কথা জানালো। উপ-পররাষ্ট্র মন্ত্রী সের্গেই রিয়াবকভ বার্তা সংস্থা ইন্টাফ্যাক্সকে বলেন, ‘মানবিক এ অস্ত্রবিরতি নবায়নের প্রশ্ন এখন অবান্তর।’ এ ব্যাপারে তিনি আরো বলেন, নতুন করে অস্ত্রবিরতি ঘোষণার বিষয়টি নির্ভর করছে আমাদের বিরোধীদের যথাযথ আচরণের ওপর।