
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মণিপুর প্রদেশের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহকে বহনকারী হেলিকপ্টারটি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। আজ সকালে রাজধানী ইম্ফল থেকে প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী গৈখাংগামসহ উখরুলে পৌঁছার পর ঘটনাটি ঘটে। এ ঘটনায় মণিপুর রাইফেলসের দুই সদস্য আহত হয়েছেন।
জানা যায়, প্রদেশের উখরুলে হাসপাতালসহ কয়েকটি স্থাপনা উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রীর। আজ সকাল সাড়ে ১০টার দিকে উখরুলে মুখ্যমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ল্যান্ড করার সাথে সাথেই দুর্বৃত্তরা হেলিকপ্টারটি লক্ষ্য করে গুলি চালায়। এমন ঘটনায় মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা দুর্বৃত্তদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।