
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশে সিরীয় বাহিনীর গোলাবর্ষণের ঘটনায় ৩ শিশুসহ ১৬ বেসামরিকের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশে ভারি গোলাবর্ষণ করেছে সিরীয় বাহিনী।
এদিকে, গতকাল সোমবার দক্ষিণ প্রদেশের খান শেইখুন শহরে বিমান হামলায় দুই নারী ও এক শিশুসহ ৭জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। সিরীয় বাহিনী এবং রুশ বাহিনী বিদ্রোহীদের ওই এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে । তাদের হামলায় এ পর্যন্ত বহু বেসামরিকের মৃত্যু হয়েছে। এদিকে, উত্তরাঞ্চলীয় কাফর তাখারিম প্রদেশে ৪ নারী এবং দুই শিশুসহ আরো ৭জনের মৃত্যু হয়েছে।