News71.com
 International
 25 Oct 16, 11:38 AM
 351           
 0
 25 Oct 16, 11:38 AM

মালয়েশিয়ার সুলতানাহ আমিনাহ হাসপাতালে আগুন, দগ্ধ হয়ে নিহত ৫ রোগী ।।

মালয়েশিয়ার সুলতানাহ আমিনাহ হাসপাতালে আগুন, দগ্ধ হয়ে নিহত ৫ রোগী ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার সুলতানাহ আমিনাহ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আইসিইউতে থাকা অন্তত ৫জন রোগী দগ্ধ হয়ে মারা গেছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির মাধ্যমগুলো।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা।সেই সঙ্গে হাসপাতালটিতে থাকা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অকগ্নিকাণ্ডের সময় আইসিইউতে ১৩ জন  রোগী ছিল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন