News71.com
 International
 25 Oct 16, 11:41 AM
 339           
 0
 25 Oct 16, 11:41 AM

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পুলিশ ট্রেনিং সেন্টারে জঙ্গি হামলা ।। নিহত ৬০ আহত ১১৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পুলিশ ট্রেনিং সেন্টারে জঙ্গি হামলা ।। নিহত ৬০ আহত ১১৬

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তান একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে সন্ত্রাসী হামলায় অন্তত ৬০ জন নিহত এবং অন্য ১১৬ জন আহত হয়েছে। গতকাল সোমবার দিনগত গভীর রাতে সন্ত্রাসীরা প্রাদেশিক রাজধানী কোয়েটার প্রান্তে অবস্থিত কলেজে হামলা চালায় । বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ আহমদ বুগতি সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল সোমবার গভীর রাতে ৫ থেকে ৬ সন্ত্রাসী হামলা চালায়। সেখানে হোস্টেল তখন ক্যাডেটরা বিশ্রাম নিচ্ছিলেন ও ঘুমাচ্ছিলেন। তিনি বলেন, আহতের সংখ্যা শতাধিক। নিহতের সংখ্যা বাড়তে পারে। আহত অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

পাল্টা হামলায় ৩ হামলাকারীও নিহত হয়েছে বলে তিনি জানান। অন্তত সন্ত্রাসীরা নিউ সারিব পুলিশ ট্রেনিং কলেজে ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ করতে থাকে বলে জানা গেছে। সন্ত্রাসীরা সোজা হোস্টেলের দিকে এগুতে থাকে। হোস্টেলে প্রায় ২৫০ জন পুলিশ রিক্রুট তখন ঘুমাচ্ছিলেন। তবে সেখানে মোট ৭০০ পুলিশ অবস্থান করছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন