
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের কিরকুক শহরে ইরাকি নিরাপত্তা বাহিনীর হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ৭৪ সদস্য নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে । দেশটির সরকারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
কিরকুক প্রদেশের গভর্নর নাজমিদ্দিন কারিম বলেন, 'হামলা সম্পন্ন হয়েছে এবং এলাকায় এখন জন জীবন স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা বাহিনী কমপক্ষে ৭৪জন আইএস জঙ্গিকে হত্যা করেছে ।'