
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পেশোয়ারে পোলিও টিকা কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২জন । আজ মঙ্গলবার (২৫শে অক্টোবর) পেশোয়ারের দাউদ যাই এলাকায় এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে বিস্ফোরণের ধরন ও বিস্ফোরণ ঘটার কারণ জানা যায়নি ।