News71.com
 International
 25 Oct 16, 04:44 PM
 319           
 0
 25 Oct 16, 04:44 PM

সৌদি আরবে পুলিশের ওপর হামলা, নিহত ২ ।।

সৌদি আরবে পুলিশের ওপর হামলা, নিহত ২ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন ।

স্থানীয় সময় গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাতে দেশটির দামাম শহরের দাহরাম-জুবাইল সড়কে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। স্থানীয় পুলিশ জানায়, হামলার সময় অন্তত ৩ অস্ত্রধারী অংশ নেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। প্রাথমিকভাবে হামলাকারীদের পরিচয় এবং হামলার কারণ জানা যায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন