
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উড়িষ্যায় ব্রিজ থেকে বাস খাদে পড়ে অন্তত ৪জন নিহত এবং ২৫জন আহত হয়েছেন । আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজ্যটির আঙুল জেলায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় মাধ্যমগুলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে ৫জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।