News71.com
 International
 25 Oct 16, 09:09 PM
 357           
 0
 25 Oct 16, 09:09 PM

টাইটানিকের মরিচা পড়া লকারের চাবি বিক্রি হলো ৭০ লক্ষ টাকায় ।।

টাইটানিকের মরিচা পড়া লকারের চাবি বিক্রি হলো ৭০ লক্ষ টাকায় ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পানির নিচে পড়ে থাকা ‘রোজ’-এর বহুমূল্য হীরের নেকলেস-টা হয়তো লেখকের কল্পনার বুনন। তবে এ কথা তো অস্বীকার করার উপায় নেই যে আজ থেকে ১০৪ বছর আগে পৃথিবীর তৎকালীন বৃহত্তম জাহাজটি যখন বহু যাত্রীসহ পানির গভীরে তলিয়েছিল, তখন হারিয়েছিল বহু জিনিসই। আজ শতাধিক বছর পরেও হয়তো সেগুলি একই ভাবে সমুদ্রের নিরাপদ আশ্রয়ে রয়ে গিয়েছে ।

অর্থের বিচারে জিনিসগুলি হয়তো নেহাতই মামুলি ছিল সেই সময়। তবে এখন তার মধ্যে থেকে যদি হঠাৎ কিছু উদ্ধার হয় এবং তার সঙ্গে টাইটানিকের যোগসূত্র রয়েছে বলে প্রমাণিত হয়, তার দাম আকাশছোঁয়া হবে, সে বিষয়ে সন্দেহ নেই ।

একটি আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি এমনই এক জিনিস নিলামে বিক্রি হয়েছে বহুমূল্যে, যার সঙ্গে টাইটানিকের যোগসূত্র রয়েছে। বস্তুটি হলে একটি মরিচা পড়া লকারের চাবি। তার মালিক ছিলেন ইংল্যান্ডের সিডনি সেডনারি, যিনি ছিলেন টাইটানিকের তৃতীয় শ্রেণির একজন স্টিউয়ার্ড। হতভাগ্য ১৫০০ যাত্রীর মধ্যে সেডনারিও একজন, যিনি ওই রাতে মারা গিয়েছিলেন ।

তাঁর দেহের সঙ্গেই উদ্ধার হয়েছিল চাবিটি, যাতে লেখা ছিল ‘Locker 14 F Deck’। উদ্ধার হওয়া চাবিটি পাঠানো হয়েছিল সেডনারির বিধবা স্ত্রীর কাছে। এতকাল সেটি তাঁর পরিবারে রইলেও সদ্য চাবিটি উইল্টশায়ারে আয়োজিত একটি নিলামে বিক্রি করা হয়েছে ৮৫ হাজার পাউন্ডে অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭০ লক্ষ টাকা। এছাড়াও টাইটানিক থেকে উদ্ধার হওয়া বহু জিনিসই বিক্রি হয়েছে নিলামে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন