News71.com
 International
 26 Oct 16, 05:39 PM
 347           
 0
 26 Oct 16, 05:39 PM

চীনে এক রিসিপশনিস্ট পদে ১০ হাজার আবেদন!  

চীনে এক রিসিপশনিস্ট পদে ১০ হাজার আবেদন!       

 

নিউজ ডেস্কঃ  বাংলাদেশের স্কুলগুলোতে একবার খোঁজ নিলে জানতে পারবেন, অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পাইলট হবার। কেউ হয়ত বলব সে সামরিক বাহিনীতে যাবে। অনেকে হয়ত গান গাওয়া, ছবি আঁকা বা অভিনয় করার কথা বলবে। কিন্তু রিসিপশনিস্ট হওয়ার স্বপ্ন দেখে এমন শিক্ষার্থী পাওয়া যাবে বলে মনে হয় না।

'অতিথিদের আমন্ত্রণ জানানো, তাদের চা খাওয়ানো বা আপ্যায়নের ব্যবস্থা করা'-এ ধরণের কাজ কয়জনের স্বপ্ন হতে পারে বলুন। কিন্তু সেই রিসিপশনিস্ট পদের জন্য আবেদন করেছে প্রায় ১০ হাজার জন। তবে বিষয়টা বাংলাদেশে নয় চীনে ঘটেছে। তাও মাত্র একটি রিসিপশনিস্ট পদের জন্য এতজন আবেদন করেছেন। 

সম্প্রতি চীনে বার্ষিক সরকারি চাকরীর জন্য দেয়া পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আর সেখানে দেখা গেছে সর্বোচ্চ ৯ হাজার ৮৩৭টি আবেদন পত্র জমা হয়েছে 'চীন ডেমোক্রেট লিগ' এর 'পাবলিক রিসিপশন স্টাফ' পদে। এই দলটি দেশটির সংখ্যালঘু রাজনৈতিক দল। এই দলটির ক্ষমতাও খুব বেশি নয়। এমনকি দেশটির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে কদাচিৎ এই দলটিকে দেখা যায়। তাহলে এত মানুষ কেন এই পদটির জন্য আবেদন করল?

এর কারণ অন্যান্য চাকরীতে অনেক বেশি যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে। দেশটির সিভিল সার্ভিস বিভাগের কর্মকর্তা লি ঝং পিউপাল'স ডেইলিকে জানায়, অনেকগুলো পদের জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে তাতে অধিকাংশরা আবেদনই করতে পারছে না। সেই তুলনায় যে পদগুলোতে কম যোগ্যতা চাওয়া হয়েছে, সেখানে বেশি আবেদন করছে চাকরী প্রার্থীরা।

চীনের এই রাজনৈতিক দলটি যে সার্কুলার প্রদান করেছে তা অনুসারে, শুধু একটি ব্যাচেলর ডিগ্রি থাকলে এবং প্রান্তিক পর্যায়ে দুই বছরের অভিজ্ঞতা থাকলে যে কেউ আবেদন করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন