News71.com
 International
 27 Oct 16, 02:05 AM
 343           
 0
 27 Oct 16, 02:05 AM

পাকিস্তান ছেড়ে চীনা অভিনেতায় ঝুঁকছে বলিউড প্রযোজকরা

পাকিস্তান ছেড়ে চীনা অভিনেতায় ঝুঁকছে বলিউড প্রযোজকরা

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে বলিউডের সিনেমার বিপুল চাহিদা। এই চাহিদাকে পুরোপুরি কাজে লাগাতে ভারতীয় সিনেমায় নিয়ে আসা হয় পাকিস্তানি অভিনেতাদের। তবে আর বোধহয় এই পথে হাঁটবেন না পরিচালকরা, সেই শিক্ষাই পেয়েছেন করণ জোহরের বেহাল অবস্থা দেখে। এবার থেকে পাকিস্তানকে ফেলে চীনের অভিনেতাদের দিকে ঝুঁকবে বলিউড। আর সেই প্রবণতাই ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

পরিচালক কবীর খানের ‘টিউবলাইট’ ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে চীনের জনপ্রিয় অভিনেত্রী ঝু ঝুকে। অন্যদিকে, পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি ‘লাভ ইন বেজিং’য়ে দেখা যেতে পারে চীনের অভিনেতা দেং চাওকে। আপাতত পুরো ছবির চিত্রনাট্য তৈরি। এবার শুধু নায়িকা বেছে নেওয়ার পালা।

সিদ্ধার্থের কথায়, ছবিতে দেখা যেতে পারে প্রিয়াংকা চোপড়া বা দীপিকা পাড়ুকোনকে। সিদ্ধার্থ চান, এমন একজন নায়িকা যিনি ইতোমধ্যে বিশ্ব সিনেমায় নিজের জায়গা তৈরি করেছেন।

করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও শাহরুখ অভিনীত 'রইস’ ছবিতে পাকিস্তানি অভিনেতা থাকার জন্য মহারাষ্ট্র নব নির্মাণ সেনার তোপের মুখে পড়তে হয়েছে এই দুই বলিউডি ছবিকে। করণ জোহরের ছবিতে ফাওয়াদ খান থাকায় প্রায় মুক্তিই আটকে গিয়েছিল অ্যায় দিল হ্যায় মুশকিলের। তাই হয়ত এবার বলিউডি সিনেমায় চীনের অভিনেতা নেয়াটা রেওয়াজ হয়ে যেতে পারে। কারণ, চীনের বাজার তো ভারতের বাজারের চেয়েও বড়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন