News71.com
 International
 27 Oct 16, 02:10 AM
 356           
 0
 27 Oct 16, 02:10 AM

আইওআরএ’র প্রথম শীর্ষ সম্মেলন হবে জাকার্তায়

আইওআরএ’র প্রথম শীর্ষ সম্মেলন হবে জাকার্তায়

 

নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ায় রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হবে প্রথম ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) লিডার সামিট। আগামী বছরের ৭ মার্চ ভারতীয় মহাসাগরের উপকূলবর্তী ২১টি দেশের প্রধানরা জাকার্তায় মিলিত হবে।


প্রথমবারের মতো আইওআরএ’র সরকারপ্রধানরা মিলিত হবেন। এর আগে শুধু মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে। সংস্থাটির অ্যাড হক কমিটির তৃতীয় বৈঠক ইন্দোনেশিয়ার বালিতে ২২-২৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। আইওআরএ’র বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক ওয়ার্কিং গ্রুপের অনুষ্ঠিত হয় এরপর।

ইন্দোনেশিয়ার আয়োজনে আইওআরএ’র বৈঠকে সদস্য ২১ দেশ- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কমোরোস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিচেলিস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন অংশ নেয়।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিন ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম (অব)। ব্লু ইকোনমির ধারণা দেয়া সংস্থাটি আগামী বছরের সম্মেলনের আলোচনার মূল বিষয় হিসেবে সমুদ্র নিরাপত্তা, দুর্যোগ ঝুঁকি মোকাবেলা, মৎস সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি নির্ধারণ করে।

ইন্দোনেশিয়া গত দুই বছর ধরে আইওআরএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। ২০১৭ সালে এই দায়িত্ব দক্ষিণ আফ্রিকার কাছে হস্তান্তর করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন