
নিউজ ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে যুদ্ধে তুরস্কের রাজধানী আঙ্কারাকে আরো জোরালো সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বুধবার টেলিফোনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি। আজ হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
ওবামা বলেন, ‘এক্ষেত্রে সফল হতে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবস্থানে হামলার হুমকি হ্রাসে সিরিয়ায় আইএসআইএলকে চাপের মুখে রাখতে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে জোরালো সহযোগিতা প্রয়োজন।’ এ ব্যাপারে আরো সংলাপের আহ্বান জানিয়ে ওবামা আইএসআইল দমনে ইরাকে জোট গঠন প্রচেষ্টায় তুরস্কের যথাযথ অংশগ্রহণেরও কথাও বলেন। বিবৃতিতে আরো বলা হয়, ওবামা ও এরদোগান ইরাকের ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রাখার জন্য তাদের জোরালো সমর্থনের বিষয়ে সম্মত হয়েছেন।