News71.com
 International
 28 Oct 16, 12:55 AM
 381           
 0
 28 Oct 16, 12:55 AM

ইরাকের মসুলে ৯০০ আইএস যোদ্ধা হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

ইরাকের মসুলে ৯০০ আইএস যোদ্ধা হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক :ইরাকের মসুল শহর পুনরুদ্ধারের জন্য চালানো অভিযানে এ পর্যন্ত ৮শ' থেকে ৯শ' ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র । গতকাল বৃহস্পতিবার অজ্ঞাত স্থান থেকে মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল বার্তা সংস্থা এ দাবি করেন ।

তিনি বলেন, গত দেড় সপ্তাহ ধরে চলা মসুল অভিযানে আইএসের ৮শ' থেকে ৯শ' যোদ্ধা নিহত হয়েছেন বলে আমরা অনুমান করছি । উল্লেখ্য, ইরাকে আইএসের সবচেয়ে বড় ঘাঁটি মসুল এবং এর আশেপাশে ১৫ লাখ মানুষ বসবাস করছেন। এই শহরটি ৫ হাজার আইএস যোদ্ধা গত ২বছর ধরে শহরটি নিয়ন্ত্রণ করছেন ।

মসুলের দখল ফিরে পেতে ইরাকের সরকারি বাহিনী, কুর্দি পেশমারগা বাহিনী, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী এবং তুরস্ক অভিযান চালাচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন