News71.com
 International
 28 Oct 16, 10:47 AM
 391           
 0
 28 Oct 16, 10:47 AM

ভারত-পাকিস্তানের কূটনীতিক যুদ্ধ শুরু ।। পাল্টাপাল্টি বহিষ্কার

ভারত-পাকিস্তানের কূটনীতিক যুদ্ধ শুরু ।। পাল্টাপাল্টি বহিষ্কার

 

নিউজ ডেস্ক :সীমান্ত সংঘাতের জের ধরে বেশ কিছুদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে চলছে গোলাগুলি। মরছে দুই দেশের সেনা সদস্যসহ বেসামরিক মানুষ। এরই জেরে দুই দেশ কূটনীতিক যুদ্ধ শুরু করেছে ।পাল্টাপাল্টি বহিস্কার করা হয়েছে কুটনিতিকদের । ভারতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে দেশে ফিরে যেতে বলার পর, পাল্টা জবাবে ভারতীয় একজন কূটনীতিককেও বহিষ্কার করেছে পাকিস্তান।

ইসলামাবাদের একটি বিবৃতিতে বলা হয়েছে, সুরজিৎ সিং নামের ওই কর্মকর্তা ভিয়েনা কনভেনশন ভঙ্গ করেছেন।

এর আগে দিল্লীর পুলিশ মেহমুদ আকতার নামের একজন পাকিস্তানী কূটনীতিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। কূটনৈতিক দায়মুক্তি থাকায় তাকে ছেড়ে দিলেও দেশে ফিরে যাবার আদেশ দেওয়া হয়।

ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে পাকিস্তান হাইকমিশনে কাজ করা ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু কূটনৈতিক দায়মুক্তি সুবিধা থাকায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়। খবরে আরো বলা হচ্ছে ভারতের রাজস্থান প্রদেশ থেকে সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বলা হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য ওই কূটনীতিকের কাছে প্রেরণ করছিল তারা। সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে অব্যাহত উত্তেজনার মধ্যেই এই পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়ার ঘটনা ঘটলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন