
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের কুপওয়ারায় স্বাধীনতাকামীদের সঙ্গে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা গেছে, গতকাল রবিবার সকাল থেকেই পুলিশের সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করা হয়। কুপওয়ারা জেলার কান্দিতে এসে ঢুকে গা ঢাকা দিয়ে রয়েছে দু’তিন জন জঙ্গি। এমন খবরের ভিত্তিতে গোটা এলাকা ব্যারিকেড করে অভিযান শুরু হয়। আর এ অভিযান শুরুর পরই সেনা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা গুলি করে বিচ্ছিন্নতাবাদীরা।
এতে করে গত শুক্রবারও কুপওয়ারার মাচিল সেক্টরে অভিযান চালায় সেনা। ওই দিন নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে বিচ্ছিন্নতাবাদীরা। তখন সে সময় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে মারা যায় একজন। পাল্টা গুলিতে মারা যান ১৭ জন শিখ লাইট ইনফ্র্যান্টি বাহিনীর জওয়ান মনদীপ সিংহ।