News71.com
 International
 31 Oct 16, 11:32 AM
 332           
 0
 31 Oct 16, 11:32 AM

এফবিআই প্রধানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ

এফবিআই প্রধানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দু' সপ্তাহ আগে প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল নিয়ে ফের তদন্তের ঘোষণা দেন যুক্তরাষ্ট্র গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। আর এর কারণে নির্বাচনে বেশ কিছু ভোট হিলারির হাতছাড়া হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এরই জের ধরে যুক্তরাষ্ট'র এক ডেমোক্র্যাট নেতা এফবিআই প্রধানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ এনেছেন। হ্যারি রেইড নামক ওই সিনেটরের বলেছেন, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন হিলারির ক্লিনটনের ইমেইল তদন্ত করার বিষয়টি জনসমক্ষে প্রকাশ করে আইন ভঙ্গ করেছেন।

তার মতে, তদন্তের এ বিষয়টি প্রকাশের মাধ্যমে এফবিআইয়ের পরিচালক জেমস কোমে নির্বাচনকে প্রভাবিত করেছেন। যা আইনপরিপন্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন