News71.com
 International
 31 Oct 16, 11:37 AM
 334           
 0
 31 Oct 16, 11:37 AM

২টি জঙ্গি হামলার পরিকল্পনা ভণ্ডুল সৌদি আরবের

২টি জঙ্গি হামলার পরিকল্পনা ভণ্ডুল সৌদি আরবের

 

আন্তর্জাতিক ডেস্ক: এবার দুইটি জঙ্গি হামলার পরিকল্পনা পণ্ড করে দেয়ার দাবি করেছে সৌদি আরব। আর এর একটি হামলা পুলিশ কর্মকর্তাদের এবং অন্যটি আগামী ২০১৮ সালের অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে করার ছক এঁকেছিল জঙ্গিরা।

এ বিষয়ে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তারা জঙ্গিদের হামলার পরিকল্পনা ভণ্ডুল করে দিতে সমর্থ হয়। এ হামলার পরিকল্পনায় জড়িত থাকার অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এরই মধ্যে দুই জন পাকিস্তানি, এক সিরীয় এবং একজন সুদানের নাগরিক। বাকি চার জন সৌদি আরবের নাগরিক।

সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম হামলাটির পরিকল্পনা জঙ্গি গোষ্ঠী আইএস করেছিল। কারণ আইএস সম্পর্কিত বেশ কিছু তথ্য জেনে ফেলেছিলেন সৌদি পুলিশ। কিন্তু ফুটবল ম্যাচেও আইএস হামলার পরিকল্পনা করেছিল না- তার ব্যাপারে এখনো নিশ্চিত নয় সৌদি আরব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন