News71.com
 International
 31 Oct 16, 06:30 PM
 365           
 0
 31 Oct 16, 06:30 PM

চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ আটকা ৩৩ খনি শ্রমিক

চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ আটকা ৩৩ খনি শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চোংকিং মিউনিসিপলিটির একটি কয়লা খনিতে সোমবার সকালে বিস্ফোরণ ঘটে। এতে মাটির নিচে ৩৩ খনি শ্রমিক আটকা পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।

ইয়ংচুয়ান ডিক্ট্রিটের লাইসু শহরের জিনশাঙ্গু কয়লা খনিতে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে এই গ্যাস বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে ৩৫ শ্রমিক কর্মরত ছিল। উদ্ধারকর্মীরা দুই শ্রমিককে নিরাপদে উদ্ধার করেছে। মাটির নিচে আটকা পড়াদের সন্ধানে খনির ভেতর তল্লাশী চালানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন