News71.com
 International
 01 Nov 16, 11:40 AM
 376           
 0
 01 Nov 16, 11:40 AM

চীনে কয়লাখনিতে বিস্ফোরণ নিহত ১৩, নিখোঁজ ২০  

চীনে কয়লাখনিতে বিস্ফোরণ নিহত ১৩, নিখোঁজ ২০   

 

আন্তর্জাতিক ডেস্ক: চীনে কয়লাখনিতে গতকাল সোমবার সকালে এক বিস্ফোরণের ঘটনা পাওয়া গেছে। এ ঘটনায় ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত সেখানে ২০ জন নিখোঁজ আছেন। গতকাল সোমবার সকালে গ্যাস বিস্ফোরিত হলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং প্রদেশে ব্যক্তি মালিকানায় থাকা জিনসানগুয়া কয়লা খনিতে ১৩ জন নিহত হয়। এরপর আরও ২০ জনের খোঁজ মিলছে না। এতে ধারণা করা হচ্ছে, তারা এখনো কয়লাখনিটির মধ্যে আটকে আছে। 

চীন তাদের খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত না করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। চীনের শানডং প্রদেশে গত জানুয়ারিতে ৩৬ দিন আটকে থাকার পর ৩ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়। খনিটির মালিক এই দুর্ঘটনা হওয়ার পর আত্মহত্যা করেছিলেন।

এই দুর্ঘটনার পর খনি এলাকায় উদ্ধার কর্মী ও গাড়ি প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে চংকিং প্রদেশের ডেপুটি মেয়র বলেছেন, আমরা তাদের উদ্ধারের জন্য চেষ্টা করছি। এখনও উদ্ধার কর্মীরা ভেতরে যোগাযোগ করতে পারেনি। তাদের সঙ্গে যোগাযোগ করা না গেলে এখনই কিছু বলা সম্ভব নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন