
নিউজ ডেস্ক : মসুলে ইসলামি স্টেট (আইএস) নামধারী জঙ্গি গোষ্ঠীর যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবেদি বলেন, তাদের কাছে আর বিকল্প কোন ব্যবস্থা নেই। হয় আত্মসমর্পণ করবে, নইলে মারা যাবে। ইরাকের বিশেষ বাহিনী মসুল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে আছে। তারা শহরে ঢোকার জন্য প্রস্তুত বলেও জানান ইরাকের প্রধানমন্ত্রী। এদিকে সেনাবাহিনীর অপর একটি অংশ দক্ষিণ দিক থেকে অগ্রসর হয়ে মসুলে প্রবেশ করছে।
আইএসকে অন্য এক নামে ডেকে আল-আবাদি বলেন, 'আমরা সকল দিক থেকে দায়েশের (আইএস) খুব কাছে রয়েছি এবং সৃষ্টিকর্তা চাইলে আমরা এই সাপের মাথা কেটে ফেলব। তাদের বের হওয়ার কোন পথ থাকবে না, পালানোর কোন পথই খোলা রাখা হবে না। উল্লেখ্য, ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান আল-আবেদি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন।