News71.com
 International
 01 Nov 16, 07:01 PM
 337           
 0
 01 Nov 16, 07:01 PM

পাকিস্তানে শিপইয়ার্ডে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, আহত ৪০

পাকিস্তানে শিপইয়ার্ডে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, আহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণাঞ্চলে জাহাজ ভাঙ্গার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। করাচির প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গাদানি শিপব্রেকিং ইয়ার্ডে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হরিফাল সেখানে কোন ধরণের হামলার কথা নাকচ করে দিয়ে এএফপিকে বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ওই জাহাজে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে পাঁচ শ্রমিক নিহত ও ৪০ জন মারাত্মকভাবে দগ্ধ হয়।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মাদ হাশিম সেখানে এ দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন