News71.com
 International
 01 Nov 16, 07:20 PM
 368           
 0
 01 Nov 16, 07:20 PM

আইএসআইয়ের ঘাঁটি দিল্লির পাক হাই কমিশন, অভিযোগ বিজেপির

আইএসআইয়ের ঘাঁটি দিল্লির পাক হাই কমিশন, অভিযোগ বিজেপির

নিউজ ডেস্ক : রাজধানীর পাকিস্তান হাই কমিশনের আরও বেশ কয়েকজন পদস্থ কর্মী তথ্য পাচার চক্রে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ মাথাচাড়া দেওয়ার পর তাঁদের প্রত্যাহার করে নেওয়ার কথা ভাবছে ইসলামাবাদ, এহেন খবরের পরিপ্রেক্ষিতে বিজেপি-র অভিযোগ, পাক হাইকমিশন ‘আইএসআইয়ের ডেরা’য় পরিণত হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার এদিকে নজর দিয়েছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি-র জাতীয় সম্পাদক শ্রীকান্ত শর্মা।

তিনি বলেছেন, বাস্তব ঘটনা হল, এখানকার  পাক হাই কমিশন আইএসআইয়ের ঘাঁটি হয়ে উঠেছে। যাবতীয় নিয়ম-নীতি ভাঙছে। কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে আর কিছু করে না ওরা। ওটা এ দেশ থেকে পাকিস্তানে তথ্য পাচারের কেন্দ্রে পরিণত হয়েছে। সাংবাদিক সম্মেলনে বাংলাদেশে মন্দির ভাঙচুর হওয়ার ঘটনারও তীব্র নিন্দা করেন বিজেপি নেতাটি। তিনি জানান, আমাদের সরকার এ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবে। ওদেশে বসবাসকারী সংখ্যালঘুদের ওপর হামলা হওয়া উচিত নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন