
নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৫ টি আগ্নেয়াস্ত্র, ৩ হাজার বোতল ফেনসিডিল এবং ৫শত পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মনির আহমেদ বলেছেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। তখন এ সময় বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ভাই সোহেল রানা ও সোহান এবং জামাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি দেশীয় রিভলবার, চারটি শার্টার গান, তিন হাজার বোতল ফেনসিডিল ও পাঁচ শ পিস ইয়াবা জব্দ করা হয়।