
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির শাহদারা এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে সেখানে ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
জানা গেছে, আজ বুধবার সকালে মোহান পার্ক এলাকাস্থ একটি বহুতল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।