News71.com
 International
 02 Nov 16, 11:26 AM
 324           
 0
 02 Nov 16, 11:26 AM

দিল্লির শাহদরায় বহুতলে বিধ্বংসী আগুন, নাবালিকা সহ তিনজনের মৃত্যু, আহত ১০

দিল্লির শাহদরায় বহুতলে বিধ্বংসী আগুন, নাবালিকা সহ তিনজনের মৃত্যু, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির শাহদরায় বহুতলে বিধ্বংসী আগুন। এক নাবালিকা-সহ তিনজনের মৃত্যু। আহত ১০ জন। মোহন পার্ক এলাকায় চারতলা বাড়িটির পার্কিং লটে আগুন লাগে। বহুতলে ৩০টি পরিবারের বাস। আগুন লাগার পর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। দমকল দেরিতে আসায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। এরপর দমকলের পাঁচটি ইঞ্জিনের ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন