News71.com
 International
 02 Nov 16, 11:30 AM
 329           
 0
 02 Nov 16, 11:30 AM

ভিয়েতনামে বারে আগুন, নিহত ১৩  

ভিয়েতনামে বারে আগুন, নিহত ১৩       

 

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকালে হ্যানয়ের কাউ গিয়ায় আটতলা ভবনের একটি বারে আগুন লাগে। পাঁচ ঘণ্টা চেষ্টা করে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

একজন নিরাপত্তারক্ষী জানিয়েছেন, একটি সাইনবোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়। বারের কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। বারের আগুন আশেপাশের তিনটি ভবনে ছড়িয়ে যায়। এছাড়াও একটি গাড়ি ও কিছু মোটরসাইকেলও পুড়ে গেছে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়ান জুয়ান ফুক আগুন লাগার কারণ তদন্তে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন