News71.com
 International
 02 Nov 16, 05:29 PM
 355           
 0
 02 Nov 16, 05:29 PM

জঙ্গী হানার ভয়ে ভারতীয় কাশ্মিরে আজ থেকে অনির্দিষ্টকালের জন্যে স্কুল বন্ধ ঘোষণা

জঙ্গী হানার ভয়ে ভারতীয় কাশ্মিরে আজ থেকে অনির্দিষ্টকালের জন্যে স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গী হানার ভয়ে ভারতীয় কাশ্মিরে কর্তৃপক্ষ বুধবার কয়েকশ’ স্কুল অনির্দিষ্টকালের জন্যে বন্ধের নির্দেশ দিয়েছে। ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের পর এ নির্দেশ দেয়া হয়। বিরোধপূর্ণ অঞ্চলটিতে উভয়পক্ষের সংঘর্ষে ১৪ বেসামরিক লোক নিহত হয়েছে।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, জম্মু ও কাশ্মির রাজ্যের জম্মু অঞ্চলে সীমান্তের ওপার থেকে নিক্ষিপ্ত গোলার আঘাতে ৮ বেসামরিক লোক নিহত হওয়ার পর প্রায় ৩শ’ স্কুল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সাম্বা ও রাজৌরি সেক্টরের দুটি স্থানে মঙ্গলবারের গোলা বর্ষণে দুই শিশুসহ ৮ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। উল্লেখ্য গত সোমবার পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানে সীমান্তের ওপার থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হামলায় ১৮ মাস বয়সী একটি মেয়েসহ ৬ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন