News71.com
 International
 02 Nov 16, 05:33 PM
 369           
 0
 02 Nov 16, 05:33 PM

জলসার মঞ্চে মত্ত যুবকদের উঠতে বাধা দেয়ায় আক্রান্ত পুলিশ, ফাটল ওসি-র মাথা

জলসার মঞ্চে মত্ত যুবকদের উঠতে বাধা দেয়ায় আক্রান্ত পুলিশ, ফাটল ওসি-র মাথা

নিউজ ডেস্ক: থানা চত্বরে জলসাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ভরতপুর থানার সামনে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। মাথা ফাটল ভরতপুর থানার ওসি-র। বাড়ি ভাঙচুর ও মারধর ও লাঠিচার্জের পাল্টা অভিযোগ পুলিশের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার ভরতপুর থানা চত্বরে জলসার আয়োজন করা হয়।চলছিল চটুল নাচ-গান। অভিযোগ, সেসময় জোর করে মঞ্চে উঠতে যায় এলাকার কয়েকজন মত্ত যুবক। বাধা দেয় থানার সিভিক ভলান্টিয়াররা। এর জেরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। লাঠিচার্জের পাশাপাশি, পুলিশ গ্রামবাসীদের বাড়িতে ভাঙচুর চালায় ও মারধর করে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন