News71.com
 International
 02 Nov 16, 05:34 PM
 338           
 0
 02 Nov 16, 05:34 PM

নাইজারে কৃষক ও রাখালদের মধ্যে সংঘর্ষে নিহত ১৮

নাইজারে কৃষক ও রাখালদের মধ্যে সংঘর্ষে নিহত ১৮

 

আন্তর্জাতিক ডেস্ক: নাইজারে গবাদী পশুর রাখালদের সঙ্গে কৃষকদের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে স্থানীয় এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার সকালে কৃষকদের ক্ষেতে একটি পশুর পাল ঢুকে পড়ে শস্য নষ্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।খরা কবলিত নাইজারে প্রায়ই এ ধরনের সংঘর্ষ ঘটে। বিশেষ করে ফসল ঘরে তোলার মৌসুমে খাবার সংকট ও পানি সরবরাহ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এই সময়ে গবাদি পশুর পাল শস্যক্ষেত্রে ঢুকে পড়াকে কেন্দ্র করেই এ সব সংঘর্ষ শুরু হয়।

ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন নারী ও শিশু নিহত হয়েছে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সংঘর্ষে ১৮ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় তাহোউয়া এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ সময় বাড়িঘরেও আগুন দেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং একটি তদন্ত শুরু করেছে। নাইজারে প্রায় দুই বছর পর এ ধরনের সংঘর্ষ ঘটল। আগের ঘটনায় রাখালদের সঙ্গে কৃষকদের সংঘর্ষে ১০ জন প্রাণ হারিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন