
নিউজ ডেস্ক: পাকিস্তানের করাচিতে দুটি ট্রেনর মধ্যে সংঘর্ষ হওয়ায় কমপক্ষে ১৭ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর জরুরি ভিত্তিতে দেশটির যাবতীয় রেল সংযোগ বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানায় রয়টার্স।