News71.com
 International
 03 Nov 16, 11:34 AM
 363           
 0
 03 Nov 16, 11:34 AM

সন্ত্রাস বিরোধী অভিযানে অস্ট্রলিয়ার সিডনিতে আটক ২  

সন্ত্রাস বিরোধী অভিযানে অস্ট্রলিয়ার সিডনিতে আটক ২       

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাস বিরোধী অভিযানে সিডনিতে দুই ব্যক্তিতে আটক করেছে স্থানীয় পুলিশ। অস্ট্রেলিয়ার আইন অনুসারে বিদেশী যুদ্ধে সম্পৃক্ত হওয়ার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে অস্ট্রেলিয়া পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ সিডনি শহরের বেশ কিছু ঘরে তল্লাশি চালায়। এ সময় মেমহেত বিবার (২৫) নামের এক যুবককে আটক করা হয়। পুলিশ জানায়, ২০১৩ সালে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত হয়ে সিরিয়ার বিদ্রোহী আল-নুসরা ফ্রন্টের পক্ষে যুদ্ধ করে মেমহাত। এ ছাড়াও ১৭ বছর বয়সের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ২০১৫ সালে ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি গোষ্ঠীর পক্ষে যুদ্ধ করার জন্য ভ্রমণের প্রস্তুতি নিয়েছিল সে। 

অস্ট্রেলিয়ার সরকার তার দেশ থেকে আইএস অধীনস্থ সিরিয়া বা ইরাক অঞ্চলে ভ্রমণ, তাদের অর্থায়ন অথবা সেখানে কাউকে পাঠানো ও সেখানে যাওয়ার উদ্দেশ্যে প্রশিক্ষণ দেয়াকে অপরাধ হিসেবে বিবেচনা করছে। আর এ কারণেই সন্ত্রাস বিরোধী অভিযানে এই দুইজনকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন