News71.com
 International
 03 Nov 16, 01:43 PM
 325           
 0
 03 Nov 16, 01:43 PM

ইন্দোনেশিয়ায় নৌ দুর্ঘটনায় নিখোঁজ ৪৪ জনের জীবিত থাকার আশা ক্ষীণ

ইন্দোনেশিয়ায় নৌ দুর্ঘটনায় নিখোঁজ ৪৪ জনের জীবিত থাকার আশা ক্ষীণ

 

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌযান ডুবে যাওয়ার একদিনের বেশি সময় পার হওয়ার পরও নিখোঁজ ৪৪ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এদের বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে গেছে। এই দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছে।

স্থানীয় দুর্যোগ সংস্থার প্রধান হারদিন নাফি বার্তা সংস্থা এএফপিকে বলেন, বাতামের আশপাশে বৃহস্পতিবার সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তল্লাশী অভিযান শুরু করা হয়। ১২৫ উদ্ধারকর্মী গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজেও এই ঘটনায় নিখোঁজদের কোন সন্ধান পাননি। কারো জীবিত থাকার কোন লক্ষণ দেখা যায়নি।

তিনি বলেন, ‘আমরা আশা করছি যে এখনো যারা নিখোঁজ রয়েছেন, তারা জীবিত আছেন।’

বুধবার ভোরে বাতাম থেকে মালয়েশিয়া যাওয়ার পথে স্পিডবোটটি ডুবে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন