
নিউজ ডেস্ক: জাপানের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন নৌ-ঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালের দিকে রাজধানী টোকিও থেকে ৬১৪ কিলোমিটার পশ্চিমে সাসেবো মার্কিন ঘাঁটিতে এ ঘটনার পর সেখানে অচলাবস্থার তৈরি হয়েছে।
নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিফ্যাস সাসেবো ঘাঁটির পাশের একটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে স্থানীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে স্থানীয় এক ব্যক্তি বলেন, এটি কোনো মহড়া নয়; সিফ্যাস বন্ধ করে দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে প্রধান ঘাঁটির প্রত্যেকের আশ্রয় দরকার। দয়া করে শান্ত হোন; আমরা আপনাদেরকে আরো তথ্য পাওয়া মাত্রই আপডেট জানাবো।
স্থানীয় এক কর্মচারী মার্কিন ওই নৌ-ঘাঁটিতে অচলাবস্থার তথ্য এনবিসি নিউজকে নিশ্চিত করেছেন। তবে গোলাগুলির এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।