News71.com
 International
 03 Nov 16, 06:52 PM
 339           
 0
 03 Nov 16, 06:52 PM

শর্তসাপেক্ষে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি দিল আদালত

শর্তসাপেক্ষে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি দিল আদালত

আন্তর্জাতিক ডেস্ক : শর্তসাপেক্ষে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি দিল জাতীয় পরিবেশ আদালত। ছট পুজোর জন্য এবছর অতিরিক্ত ১৫টি বিশেষ শর্ত দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।

আদালতের নির্দেশ, জলাশয়গুলিতে পুজোর সময় প্লাস্টিক, শব্দবাজি এবং মাইক ব্যবহার করা যাবে না। পুজোর উপকরণগুলি জলাশয় থেকে তুলে ফেলার কাজ করবে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করবে বন্দর কর্তৃপক্ষ এবং কলকাতা পুরসভা। এর আগে পয়লা অক্টোবর জনস্বার্থ মামলার প্রেক্ষিতে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দেয়, রবীন্দ্র সরোবর যেহেতু জাতীয় সরোবরের মর্যাদাপ্রাপ্ত এবং পরিবেশগতভাবে স্পর্শকাতর এলাকা, তাই সেখানকার জলে ছটপুজোর কোনও রকম আচার-অনুষ্ঠান করা চলবে না।

রাজ্যের অন্যান্য জলাশয়গুলিতে যেখানে ছটপুজো হয়, তা নিয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল নির্দেশ দেয়, স্থানীয় প্রশাসন, জলাশয় থেকে ৩ ফুট দূরত্বে ব্যারিকেড তৈরি করে দেবে। সেই ব্যারিকেডের বাইরে ছট পুজো করতে হবে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের বিরোধিতা করে রাষ্ট্রীয় বিহারি সমাজ নামে একটি সংগঠন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন