News71.com
 International
 04 Nov 16, 10:08 AM
 302           
 0
 04 Nov 16, 10:08 AM

বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ 'জেমস ওয়েব

বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ 'জেমস ওয়েব

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপের নির্মাণ কাজ শেষ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকৌশলীরা। টেলিস্কোপটির নাম রাখা হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। প্রায় দুই দশক ধরে টেলিস্কোপটির কাজ চলছিলো। আর এই টেলিস্কোপটির কার্যক্রম শুরু হবে দু'বছর পর।

নাসার প্রকৌশলীরা আশা করছেন, ২০১৮ সালের অক্টোবরে ফ্রান্সের গায়ানা থেকে একটি ইউরোপিয়া আরিয়ান রকেট এই টেলিস্কোপটি নিয়ে উৎক্ষেপিত হবে। তবে এর আগে এটি ভালোভাবে কাজ করছে সেটি পরীক্ষা করে দেখা হবে। ম্যারিলেন্ডে যে স্পেস সেন্টার আছে সেখানে কয়েক সপ্তাহের মধ্যেই এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

আজ আমরা আমাদের টেলিস্কোপ নির্মাণ সমাপ্ত করেছি এবং প্রমাণ করতে যাচ্ছি এটা সঠিকভাবে কাজ করছে। এটা অনেক শক্তিশালী, এমনটি এটা হাবল টেলিস্কোপ থেকেও বেশি শক্তিশালী। এই কথা জানান সিনিয়র প্রকল্প বিজ্ঞানী জন মেথার। এর আগে ২৬ বছর ধরে সবচেয়ে বড় টেলিস্কোপ ছিলো হাবল স্পেস টেলিস্কোপ। জেমস ওয়েব হতে যাচ্ছে তারই উত্তরসূরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন