News71.com
 International
 04 Nov 16, 11:11 AM
 273           
 0
 04 Nov 16, 11:11 AM

সংবেদনশীল তথ্য প্রকাশের দায়ে এনডিটিভিকে শাস্তি

সংবেদনশীল তথ্য প্রকাশের দায়ে এনডিটিভিকে শাস্তি

নিউজ ডেস্ক: পাঠানকোটে হামলার সংবেদনশীল তথ্য প্রকাশের শাস্তি হিসেবে ভারতীয় নিউজ চ্যানেল এনডিটিভির কার্যক্রম ২৪ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। খবর বিবিসির।  

তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, এনডিটিভি (হিন্দি) গত জানুয়ারিতে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার স্পর্শকাতর তথ্য প্রকাশ করায় তাদের কার্যক্রম এক দিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

তবে এনডিটিভি কর্তৃপক্ষ এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। নিউজ চ্যানেলটির দাবি, তারা সঠিকভাবেই ওই নিউজ কভারেজ দিয়েছে।

ওই হামলায় সাত ভারতীয় সেনা এবং ছয় জঙ্গি নিহত হয়েছিল। ভারতের দাবি, পাকিস্তানের জইশ-ই-মোহাম্মদ ভয়াবহ ওই হামলা চালিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নভেম্বরের ৯ তারিখে ২৪ ঘণ্টার জন্য এনডিটিভির কার্যক্রম বন্ধ থাকবে।

এই প্রথম ভারতীয় কোনো গণমাধ্যমকে এ ধরনের শাস্তি দেয়া হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন