News71.com
 International
 04 Nov 16, 11:34 AM
 305           
 0
 04 Nov 16, 11:34 AM

১৭ বছরের মধ্যে সবচেয়ে খারাপ আবহাওয়া পরিস্থিতি দিল্লিতে, সরকার দায়ী করল ফসল জ্বালানোকে

১৭ বছরের মধ্যে সবচেয়ে খারাপ আবহাওয়া পরিস্থিতি দিল্লিতে, সরকার দায়ী করল ফসল জ্বালানোকে

আন্তর্জাতিক ডেস্ক:  গত ১৭ বছরের মধ্যে এবার সবচেয়ে খারাপ আবহাওয়ার পরিস্থিতি রাজধানী দিল্লিতে। শরীরের ওপর দূষণের মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কায় দিল্লি সরকার বাচ্চাদের বাড়ির ভেতর বেশি থাকার আর্জি জানিয়েছে। দীপাবলী হয়ে গিয়েছে চারদিন আগে। কিন্তু চারদিন পরেও অবস্থার কোনও উন্নতি হয়নি। বাতাসে উপস্থিত ধূলিকনার মধ্যে রয়েছে পিএম ২.৫ এবং পিএম ১০ নামের দুটি পদার্থ। বাতাসের আদ্রতার সঙ্গে এই পদার্থগুলো মিশে ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে দিল্লিতে। কঠিন এই পরিস্থিতির মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে দিল্লি সরকার। কেজরীবাল সরকারের পিডব্লিউডি মন্ত্রী সত্যেন্দ্র জৈন দূষণের কারণের খোঁজে একটি দল গঠন করেছেন।

সমীক্ষায় দেখা গিয়েছে পঞ্জাব, হরিয়ানায় ফসল পোড়ানোও এর অন্যতম কারণ। দিল্লির বেশ কিছু এলাকা যেমন আরকেপুরমে পিএম ২.৫ ও পিএম ১০ এতটাই বেশি পরিমাণে বাতাসে পাওয়া গিয়েছে, যে সেখানকার বাসিন্দাদের জন্যে যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই পদার্থের উপস্থিতি। হু-র নির্দেশিকা অনুযায়ী বাতাসে পিএম ২.৫ নামের পদার্থটি বাতাসে যদি প্রতি কিউবিক মিটারে ৬০ মাইক্রোগ্রাম করে থাকে, তাহলে ভয়ের কোনও কারণ নেই। কিন্তু আরকেপুরম এলাকায় সকালের দিকে প্রতি কিউবিক মিটারে প্রায় ৯৫৫ মাইক্রোগ্রাম উপস্থিতি পাওয়া গিয়েছে। পরিস্থিতি এখন এতটাই খারাপ যে দিল্লির পরিবেশমন্ত্রী ইমরান হুসেন, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল মাধব দাভকে একটি চিঠি লিখে প্রতিবেশী রাজ্য যেখানে ফসল জ্বালানো হয়, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন।

এখন দিল্লিবাসীর সকালে ঘুম ভাঙছে ঘন কুয়াশার চাদরে মোড়া অবস্থায়। খুব কাছের কিছুও ভাল করে দেখা যাচ্ছে না। আসন্ন শীতের আগে যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়, সেবিষয় সজাগ থাকতে বলা হয়েছে দিল্লি সরকারকে। দিল্লিবাসীর কাছে আবেদন জানানো হয়েছে, যতটা সম্ভব বাড়ির ভেতর থাকার জন্যে। আমু বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে শিল্পবর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ব্যাপক সুযোগ রয়েছে। শিল্পবর্জ্যকে সম্পদে পরিণত করতে সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বে প্রকল্প নিতে হবে। এ লক্ষ্যে তিনি দেশগুলোতে বিদ্যমান নীতির পরিবর্তন করে বর্জ্য ব্যবস্থাপনাখাতে বিনিয়োগ আকর্ষণের পরামর্শ দেন। তিনি উন্নত বিশ্বের আদলে এ অঞ্চলের দেশগুলোতে বর্জ্য ব্যবস্থাপনাখাতে লাগসই প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্ব দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন